এলো ‘অপো এ৩৮’

১৯ অক্টোবর, ২০২৩ ২০:১৬  

বাংলাদেশের স্মার্টফোনের বাজারে ‘এ’-সিরিজের নতুন ‘অপো এ৩৮’ এনেছে স্মার্টফোন টেকনোলজি কোম্পানি ‘অপো’। ডিভাইসটিতে রয়েছে ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং সক্ষমতা, একটি অসাধারণ ৯০ হার্টজ সানলাইট ডিসপ্লে, একটি ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা এবং একটি ‘ডায়নামিক অপো গ্লো ডিজাইন’।

পর্যাপ্ত মেমরি ও স্টোরেজসহ অপো এ৩৮- এ রয়েছে একটি ৫০০০এমএএইচ ব্যাটারি। আর ব্যাটারিটি ফুল চার্জ হতে সময় নেয় প্রায় ৭৫ মিনিটের মতো। তবে ডিভাইসটি মাত্র ১৫ মিনিটের চার্জের মাধ্যমে ৫.০২ ঘণ্টা ইউটিউব ভিডিও দেখা এবং এমনকি ৮.৬১ ঘণ্টা ভয়েস কল করা যায় বলে দাবি করেছে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানটি৷

বলা হয়েছে, পুরোপুরি চার্জ দেওয়ার পর, দৈনিক ১২ ঘন্টা কাজ করলেও ডিভাইসটির ব্যাটারি লাইফ ২০ শতাংশেরও বেশি অবশিষ্ট থাকবে। চার্জিং এর ক্ষেত্রে নিরাপত্তা ও ব্যাটারির নির্ভরযোগ্যতা বাড়াতে এক্সক্লুসিভ টেকনোলজির একটি সিরিজও চালু করেছে অপো। এআই এর মাধ্যমে স্মার্টফোনটির ‘অল-ডে চার্জিং প্রটেকশন’ ইউজারদের ফোনে চার্জ দেওয়ার অভ্যাস জেনে বুদ্ধিমত্তার সাথে চার্জিংয়ের সময়সূচি তৈরি করা, রাতভর ডিভাইস ব্যবহারে বা বাড়তি চার্জিং এর সময় নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করে। এর বাইরে, ব্যাটারি লেভেল ৫ শতাংশে নেমে গেলেও ‘অল-ডে এআই পাওয়ার সেভিং’ ফোনের ২৫ ঘণ্টা সার্বক্ষণিক স্ট্যান্ডবাই এর গ্যারান্টি দেয়।

‘গ্লোয়িং গোল্ড’ এবং ‘গ্লোয়িং ব্ল্যাক’- এ দুই রঙে অপো’র অফিসিয়াল ওয়েবসাইট বা স্টোরগুলিতে ১৫,৯৯০ টাকায় পাওয়া যাবে এ স্মার্টফোনটি।